বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তির আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

তিনি বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই চেতনা। এই চেতনা যারা বিরোধী তাদের বিশস্ত ঠিকানা হচ্ছে বিএনপি, এই অপশক্তি আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ‘৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করেছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে সেটা ছিল জাতীয় দল। আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বাকশালের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিল। জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যে দলে যোগ দিয়েছিল সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন, আজকে আমাদের সবচেয়ে বড় অহংকার পৃথিবীর সবকয়টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের মায়ের ভাষা, মাতৃভাষায় যে ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আজ পর্যন্ত স্বীকৃত পায়নি। আমরা আবারও দাবি জানাবো জাতিসংঘের কাছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com