শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্ট্রেলিয়ায় মাছবৃষ্টি

অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা রোববার একটি ঘটনায় হতবাক হয়ে গিয়েছিল। ওই দিন এলাকাটিতে মাছবৃষ্টি হয়েছিল। তাদের কাছে মনে হচ্ছিল, যেন স্বর্গ থেকে মাছ পড়ছে। এই মাছগুলো কিন্তু জীবন্তই ছিল।

উত্তর টেরিটরির তানামি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত লাজামানুর বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের সময় এ ঘটনাটি ঘটেছে।

সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রু জনসন জাপানাঙ্কা এবিসি নিউজকে বলেছেন, ‘আমাদের এলাকার দিকে একটি বড় ঝড় অগ্রসর হতে দেখেছি এবং আমরা ভেবেছিলাম এটি শুধুই বৃষ্টি। কিন্তু বৃষ্টি শুরু হলে আমরা মাছও পড়তে দেখেছি।’

তিনি জানান, মাছগুলো পড়ে যাওয়ার পরেও বেঁচে ছিল এবং এগুলো প্রায় ‘দুই আঙ্গুলের সমান’ ছিল।

জাপানাঙ্কা বলেন, ‘কেউ কেউ এখনও পানির গর্তের মধ্যে মাছ খুঁজে পাচ্ছেন। শিশুরা সেগুলো তুলে নিয়ে বোতল বা জারে রাখছে।’

অবিশ্বাস্য এই ঘটনা অবশ্য লাজামানুতে এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৪ সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল।

আশির দশকে মাছবৃষ্টির কথা স্মরণ করে পেনি ম্যাকডোনাল্ড নামের এক বাসিন্দা বলেন,‘আমি সকালে উঠেছিলাম, আমি ওই সময় স্কুলে কাজ করছিলাম এবং আমার বাড়ির বাইরের নোংরা রাস্তাগুলো মাছে ঢাকা ছিল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com