বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইতিবাচক ধারায় পোশাক রপ্তানি, ইউরোপে প্রবৃদ্ধির ধারায় শীর্ষে বাংলাদেশ

বৈশ্বিক মন্দায়ও দেশের পোশাক রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। সম্প্রতি ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট ইউরোপে পোশাক আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছেছে।

পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের জানুয়ারি-নভেম্বরের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সাড়ে ৩৮ শতাংশ। এ সময় ইউরোপের বাজারে চীনের প্রবৃদ্ধি ৩০ শতাংশ। গতকাল বুধবার তৈরি পোশাক খাতের সংগঠন তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতির পাঠানো তথ্য অনুসারে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৯ হাজার ৫১৭ কোটি (৯৫.১৭ বিলিয়ন) ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, এটা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৩৯ শতাংশ বেশি। এই সময় ইইউ বাংলাদেশ থেকে আমদানি করেছে দুই হাজার ১১৮ কোটি ডলারের (২১.১৮ বিলিয়ন) পোশাক। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি বেড়েছে ৩৮.৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com