বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেখানেই লুকিয়ে থাকুক জঙ্গিদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজন জঙ্গির নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর। শুধু দক্ষিণাঞ্চলে নয় সারা দেশে তারা যেখানেই থাকুক না কেন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা নিচ্ছে।

তিনি বলেন, মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা নির্মাণ করা হচ্ছে, এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ-সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com