বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দণ্ডিত খালেদার রাজনীতি করার সুযোগ কোথায়?

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে দণ্ডিত হওয়ার পর তার আর রাজনীতি করার সুযোগ কোথায়, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ প্রশ্ন রাখেন।

কাদের বলেন, তিনি কি দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? যে টুকু পেয়েছেন সেটা মানবিক কারণে; শেখ হাসিনার উদারতার জন্য। অসুস্থ মানুষকে মানবিক কারণে দণ্ডাদেশ থেকে মুক্ত নয়, স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, অসুস্থ না হলে খালেদা থাকতেন কোথায়? কারাগারে। তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দণ্ডিত ব্যক্তির ব্যাপারে তাদের সন্দেহ না থাকলে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে? নিশ্চয়ই উনি ভ্যালিড না। সে জন্য তাকে বাদ দিয়েছে।

বিএনপিকে নষ্ট রাজনীতির হোতা আখ্যা দিয়ে কাদের বলেন, দেশে সন্ত্রাসের জন্মই দিয়েছে বিএনপি। যখন ক্ষমতায় ছিল সন্ত্রাস করেছে। আজকে তাদের মুখে সন্ত্রাসের বয়ান শুনতে হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে যেখানেই গেছেন তারা আক্রমণ-হামলা করেছে। গৌরনদীতে, চট্টগ্রামে, ঈশ্বরদী, কলারোয়ায় হামলা তারপর গ্রেনেড হামলা তো আছেই। সন্ত্রাসের সঙ্গে বিএনপির নাম সম্পৃক্ত হয়ে গেছে। সন্ত্রাসের অপর নাম বিএনপি।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, শাহাবউদ্দিন ফরাজী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com