শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভিনয় ছাড়ছেন নয়নতারা!

দক্ষিণি সিনেমার শীর্ষ নায়িকা নয়নতারা। টলিউড জয় করে চমক দেখাতে চলেছেন বলিউডে। কেননা সুপারস্টার শাহরুখ খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে তাকে।

ক্যারিয়ারে যখন এমন সুবাতাস বইছে ঠিক সে সময় শোনা গেল, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বছর নয়নতারার কোল আলো করে এসেছে জমজ সন্তান। তার ব্যস্ততা এখন তাদের নিয়েই। সেকারণেই অভিনয় থেকে ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে সময় ভাগ করতে চাইছেন এ নায়িকা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য।

সুত্র আরও জানিয়েছে, অভিনয়ের পরিবর্তে নিজের প্রযোজনা সংস্থার দিকে মনোযোগ দিতে চাইছেন নয়ন। তবে এ প্রসঙ্গে অভিনেত্রী কিছু জানাননি। তাকে শেষ বার দেখা গিয়েছিল ‘কানেক্ট’ ছবিতে।

গত বছর দক্ষিণি নির্মাতা ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। বিয়ের চারমাস পরই সন্তান জন্ম দেন তিনি। সন্তান জন্ম দিতে অন্যের গর্ভ ভাড়া করেছিলেন তিনি। এ নিয়ে তখন বেশ সমালোচিত হতে হয়েছিল তাকে। তবে একটা সময় এসে স্বাভাবিক হয় সবকিছু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com