শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাশমিকার কার্ডিগানের মূল্য কত?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। ক্যাপশনে লিখেছেন— ‘যখন আমার বন্ধুরা পোজ দিতে বলেন, তখন আমি…।’ সাগর পাড়ের উঁচু ভবনে তোলা ছবিটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে রাশমিকার পরনের কার্ডিগানটি নজর কেড়েছে।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রাশমিকার পরনের শর্ট কার্ডিগানটি তৈরি করেছে ফ্রান্সের বিলাসবহুল পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড লুইস ভিটন। গ্রীষ্মকালীন এই পোশাকের মূল্য ২ লাখ ১ হাজার ১৮৭ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকার বেশি।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com