বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন আজ, প্রস্তুত মঞ্চ

চার বছর পর আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হয়ে ভাষণ দেবেন তিনি। আজ দুপুর ১২টার দিকে এ জনসভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া উদ্বোধন করবেন ৪৯টি উন্নয়ন প্রকল্পের।

কোটালীপাড়ার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার মঞ্চ। এ জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো জেলা। নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার মঞ্চ।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কোটালীপাড়া উপজেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জনসভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া-ভাঙ্গারহাট রোডের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চারটি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিনটি, কোটালীপাড়া উপজেলা পরিষদের দুটি, গোপালগঞ্জ পৌরসভার দুটি, গণপূর্ত বিভাগের দুটি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুটি, কোটালীপাড়া পৌরসভার একটি, গোপালগঞ্জ জেলা পরিষদের একটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার মঞ্চ।

এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে নেতাকর্মীর উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ায় গেলেও কোটালীপাড়ায় যাওয়া হয়নি তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com