বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান।সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত মুখোশধারী ৩ সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com