বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মধ্যরাতে চবির হলে পুলিশি তল্লাশি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের কক্ষ দখল নিয়ে একটি উপপক্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে সোহরাওয়ার্দী ও আলাওল হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম। অভিযানে দুটি হল থেকে ছয়টি রামদা, রড ও কিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

তল্লাশির বিষয়টি নিশ্চিত করে চবির ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বহিরাগত শিক্ষার্থীরা হলে থাকছেন এমন খবর পেয়ে তল্লাশি চালানো হয়েছে। এক ঘণ্টার অভিযানে ছয়টি রামদা, রড ও কিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

এর আগে, হলের কক্ষ দখল নিয়ে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ভাঙচুর করা হয় অন্তত ১০টি কক্ষ। সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ২১ ফেব্রুয়ারি মধ্যরাতেও আলাওল হলের ৪৪২ নম্বর কক্ষ দখল নিয়ে বিজয় গ্রুপের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছিলেন। ‘বিজয়’ গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com