শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাস্থ্যসেবায় এআইয়ের উপস্থিতিতে নাখোশ বেশির ভাগ মার্কিন

চিকিৎসক বা রেডিওলজিস্টের পক্ষে সবসময় নিখুঁতভাবে জটিল রোগের সার্বিক চিত্র পাওয়া কঠিন। আধুনিক বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) কাজে লাগিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সহজ করা হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ অধিবাসী। খবর টেকটাইমস।

সমীক্ষা অনুযায়ী, বেশির ভাগ মার্কিনি চান এআই সুবিধা সতর্কতার সঙ্গে নিয়ে পেশাদার চিকিৎসকরা এগিয়ে যাক। তারা পুরোপুরি এআইর বিরুদ্ধে নয়। যেমন ৬৫ শতাংশ মার্কিন মনে করেন ত্বকের ক্যান্সার শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভুল ফল দেয়।

অন্যদিকে ৪০ শতাংশ মার্কিন বিশ্বাস করেন, স্বাস্থ্য ও ওষুধে এআইয়ের অন্তর্ভুক্তিতে পেশাদারদের কম ভুল হবে। তবে ২৭ শতাংশ এ দাবির সঙ্গে একমত হননি। ২০২২ সালের একটি গবেষণায় দাবি করা হয়েছে, মেডিকেল ত্রুটির কারণে বছরে ২ হাজার কোটি ডলার গুনতে হয় এবং এক লাখ প্রাণহানি ঘটে।

অনেকের বিশ্বাস, স্বাস্থ্যসেবায় জাতিগত পক্ষপাতের সমস্যা রয়েছে। যদি এ খাতে এআই যুক্ত করে সেবার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা নিয়ে পক্ষপাতের ঘটনা কমবে। তবে এআইয়ের প্রভাব নিয়ে চিকিৎসক ও রোগীর মধ্যে উদ্বেগ রয়েছে। জরিপে ৫৭ শতাংশ উত্তরদাতার মতে, এআই ব্যবহার করে অসুস্থতা নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেয়ার জন্য রোগী ও চিকিৎসকের সম্পর্ককে খারাপ করবে। আর ১৩ শতাংশ মনে করেন, এটি তাদের সম্পর্ককে ভালো করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com