বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
চলতি মাসের ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং গৃহহীনদের জন্য পুনর্নির্মাণ শুরু করেছে তুরস্ক সরকার। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির হিসাবে ভয়াবহ এই ভূমিকম্পে আনুমানিক ১৫ কোটি মানুষ গৃহহীন হয়েছে।
সম্প্রতি অবকাঠামোসহ ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত ১১টি তুর্কি শহরের সার্বিক পুনর্গঠন শুরুর কথা জানান দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। হাতায় ও ওসমানিয়ে-সহ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ১১টি শহরের বাসভবন, ব্যবসায়িক ভবন, শিল্প ও কৃষি অবকাঠমোসহ নানা প্রকল্প নির্মাণের কথা জানান তিনি। আগামী এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান।
তুর্কি সরকারি হিসেবে প্রাথমিকভাবে ২ লাখ অ্যাপার্টমেন্টসহ ৭০ হাজার বাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে যাতে খরচ লাগবে ১৫০ কোটি ডলার। তবে ইউএনডিপির হিসেবে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং অবকাঠামো পুনর্নির্মাণে মোট ব্যয় লাগতে পারে ২৫০ কোটি ডলার।
এই ভূমিকম্পে পাঁচ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্টসহ দেড় লাখেরও বেশি ভবন ধসে পড়েছে। এতে করে তুরস্কে সাড়ে ৪৩ হাজারের বেশি এবং প্রতিবেশী সিরিয়ায় প্রায় ছয় হাজার মানুষ জন মারা যায়।