বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেট্রোরেলের কারণে পূর্বাচল সড়কের ক্ষতি হবে না: সচিব

মেট্রোরেলের কারণে রাজধানীর কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৃষ্টিনন্দন আট লেন পূর্বাচল সড়কটি ভাঙা হবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী।

‘উদ্বোধনের পরই ভাঙতে হবে হাজার কোটি টাকার সড়ক’ দেশের জাতীয় এক দৈনিক প্রকাশিত খবর নজরে আনলে সচিব বলেন, যেকোনো কাজ করতে গেলেই কিছু সমস্যা হয়। মেট্রোরেল নির্মাণে পূর্বাচল তিনশ ফিট (পূর্বাচল হাইওয়ে) রাস্তার তেমন ক্ষতি হবে না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এমআরটি লাইন ফাইভের দ্বিতীয় স্টেকহোল্ডার ওয়ার্কশপে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সচিব বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কারও জমি নেই, কারও ভবন নেই, কারও বাড়ি ভাঙা পড়ে। এর জন্য অবশ্যই আমরা ক্ষতিপূরণ দেই। তার আগে আমরা কতটুকু ক্ষতি হবে তা স্টাডি করি। এক্ষেত্রে তিনশ ফিট সড়কের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। এতে রাস্তার বিশাল ক্ষতি হবে এটা বলা যাবে না।

আমিন উল্লাহ নুরী বলেন, আপনারা দেখবেন রাজউক ৩০০ ফিট রাস্তার দুই দিকে লাইট লাগিয়েছে। কিন্তু রাস্তার মধ্যে (মাঝখানে) লাইট লাগানো হয়নি। এখন কি প্রশ্ন জাগে না, কেন লাইট লাগানো হয়নি? কারণ আমাদের মধ্যে সমন্বয় হয়েছে। মাঝ দিয়ে মেট্রোরেলের লাইন যাবে বিদায় লাইট লাগানো হয়নি। এটাই সমন্বয়ের দৃষ্টান্ত। কারণ পৃথিবীর সব দেশেই রাস্তার মাঝে লাইট লাগানো হয়, যা এখানে লাগানো হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com