বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সোনারগাঁয়ে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের আপন ২ ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি এলাকার পাঁচপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মৃত ছানু মিয়ার ছেলে একই পরিবারের বড় ভাই আসলাম মিয়া (৪৮), মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকা বাসিন্দা আফজাল খান্না জানান, জমির উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণে কাঁচপুরের পাঁচপাড়া এলাকার ডেকোরেটর ব্যবসায়ী আসলাম মিয়া তারই আপন চাচাতো ভাই মহিউদ্দিনের ছেলে মোস্তফা (৩৮), মামুন (২৯) ও মফিজুল ইসলাম (২৩) কে বাধা দিলে তারা প্রথমে আসলাম কে হামলা করলে আসলামের মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) তাকে বাঁচাতে গেলে তাদেরকে ও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এলাকাবাসী উদ্ধার করে তাদের কে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে আসলাম ও রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মারাত্মক ভাবে আহত অবস্থায় মেঝো ভাই রফিকুল কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, আমার ভাশুর আসলাম সানি ও দেবর শফিকুল ইসলাম রনি কুপানোর পর ঘটনাস্থলেই মারা গেছে। আমার স্বামী রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চলছে।

নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার চাচাতো ভাশুর মোস্তফা ও তার পরিবারের অন্যান্য সবাই মিলে পরিকল্পনা করে হামলা চালিয়ে আমার স্বামী ও দেবর কে খুন করেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার এসপি (অপরাধ) চাউলাউ মারমা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের উপর হামলা ২ ভাই নিহত হয়েছেন। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সবাই পলাতক আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com