রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন। আজ সোমবার বিকেল ৩টার পর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।

পারিবারিক একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার লিভার ও ফুসফুসে সমস্যা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ২০২১ সালের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। কিন্তু কিছু দিন হলো খালেদা জিয়ার পায়ে পানি জমাসহ শারীরিক কিছু সমস্যা দেখা দিয়েছে। এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে গত শনিবার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com