বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি না পেলে ভোগাবে লোড শেডিং

চলতি ফেব্রুয়ারিতে সেচ মৌসুম শুরু হয়ে গেছে। আগামী মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বাড়ছে গরমও। বিদ্যুতের চাহিদাও বাড়ছে। কিন্তু ডলার সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, কয়লা ও তেল চাহিদামতো আমদানি করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখতে হতে পারে। এতে গরমের সময় (গ্রীষ্ম) লোড শোডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশে সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত বিদ্যুতের চাহিদা বাড়ে। এবার এই সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার মেগাওয়াটের বেশি। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার ১১৪ মেগাওয়াট। এখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ১১ হাজার মেগাওয়াট। উৎপাদন সক্ষমতা উদ্বৃত্ত থাকা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রের জ্বলানিসংকটের কারণে সক্ষমতার কতটা উৎপাদন করা যাবে, তা নিয়ে সংশয় আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com