শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন পোস্টে জীবন নিয়ে যা বললেন প্রভা

নাটক ও মডেলিংয়ে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়গুণে শোবিজে প্রতিষ্ঠিত করে নিয়েছেন নিজেকে। কাজের ব্যস্ততার মাঝে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি।

সম্প্রতি নিজের জীবন নিয়ে সামাজিকমাধ্যমে অনেক কথা বলেছেন প্রভা। রোববার ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। সেখানে খোলা চুলে নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে আপনার সঙ্গে। ভালো, খারাপ, সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত। জীবন সুন্দর।’

অভিনেত্রীর এ পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এ ছাড়া অনেকে আবার প্রশংসাও করছেন প্রিয় তারকারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com