বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।

নতুন দূতাবাসের উদ্বোধন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরো গভীর করতে তিন দিনের সফরে গতকাল সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে দূতাবাস উদ্বোধনের পর সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠক শেষে দুই দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি এবং ফুটবল নিয়ে সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই হয়েছে। এ ছাড়া উভয় পক্ষ দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। আজ বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। এর বাইরে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com