বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে: ডেপুটি স্পিকার

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুল হক টুকু এ মন্তব্য করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যে দল অংশগ্রহণ করবে না তারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে তবে সংবিধান অনুয়ায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট শামসুল হক টুকু আরও বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারার রাজনীতি এ দেশে চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই চিহ্নিত শত্রুদের নির্মূল করা সম্ভব হবে।

সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম প্রিন্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মিয়াপুর হাজী জসীমউদ্দীন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সাবেক সাজিদ হোসেন জিকো প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com