বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন কমিশনের দেওয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া সকল দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষ পুরনো একটি সংগঠন। দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতোপূর্বে আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম এবং সকল প্রস্তুতি রয়েছে।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব নিতে হবে তা যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com