বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
চলমান বৈশ্বিক সংকটের কারণে সম্ভাব্য খাদ্য ঘাটতি এড়াতে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ পার করেছে দেশের ৯টি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। তবে আবার ১৪টি ব্যাংক এমনও আছে, যারা লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও দিতে পারেনি।
লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকা ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংক তাদের লক্ষ্যের ১০ শতাংশও দেয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যাংক খাতে ৩০ হাজার ৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যেখানে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ১ হাজার ৬০০ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।