বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না : মঈন খান

লাগাতার কর্মসূচী মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে বিএনপি’র উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বলেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি আরও বলে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধঅ ।

বুধবার জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

মঈন খান বলেন, একদিকে অর্থনীতির কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল। অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয়, পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে। কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খান অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধীতা বলে চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com