বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমরা জঙ্গিদের এখনো মূলোৎপাটন করতে পারিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, তবে জঙ্গি সংগঠন ও সদস্যদের এখনো মূলোৎপাটন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি আদালত থেকে পালানো জঙ্গিদের গ্রেফতারের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের খোঁজা হচ্ছে। অতীতে জঙ্গি পালিয়েছে, তাদের ধরা হয়েছে। এই জঙ্গিদেরও আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলা একাডেমির বইমেলায় হামলার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম উড়ো চিঠি আসে। তবে এগুলোর কোনো ভিত্তি নেই।

আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিদের উত্থান ও তাৎপরতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। যখন যেখানে যে তথ্য পাচ্ছেন সে অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু আমরা জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করতে পারিনি।

রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিটি দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে- এটাই আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। নির্বাচন এলে প্রতিটি রাজনৈতিক দল তাদের মতাদর্শ প্রচার ও মতামত নিয়ে কাজ করে। সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো অবস্থা তৈরি হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com