শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার ইবির ৫ ছাত্রীকে বহিষ্কার, প্রভোস্টকে বদলির নির্দেশ হাইকোর্টের

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, মীম, উর্মি ও মোয়াবিয়াকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রভোস্টকে হল থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ভুক্তভোগী শিক্ষার্থীকে আগামী তিন দিনের মধ্যে যে কোনো হলে সিট বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পছন্দমতো যে কোনো সিট দিতে ও ক্লাসে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, ছাত্র রাজনীতির গৌরবময় অধ্যায় নষ্ট করা হচ্ছে। ছাত্র রাজনীতি অনেকেই বুঝে না বুঝে নষ্ট করছে।

এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাও স্মরণ করেন আদালত।

রিটকারী আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ভুক্তভোগী ছাত্রীর কোনো সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে আদালতকে অবহিত করবেন। মেনশন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় রায় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবে, সময়ে সময়ে আমাদের আপডেট জানাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com