শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন খবরের শিরোনাম বলিউড তারকা দীপিকা

পাঠানের আগুন এখনো নিভেনি। এর মধ্যে নতুন খবরের শিরোনাম বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান ‘পিকু’খ্যাত এই অভিনেত্রী।

আগামী ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এই আসর। পুরো অনুষ্ঠানটি ১৬ জন ব্যক্তি সঞ্চালনা করবেন। তার মধ্যে একজন দীপিকা।

ইনস্টাগ্রাম পোস্টে অস্কার অনুষ্ঠান সঞ্চালকদের একটি তালিকা দিয়েছেন দীপিকা। এ তালিকায় রয়েছেন— রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোজ, স্যামুয়েল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, দীপিকা পাড়ুকোন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ, জো সালডানা, ডনি ইয়েন।

দীপিকা এ পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভক্তদের পাশাপাশি তার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের ঘরে হাততালির ইমোজি পোস্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com