শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪৭ বছর বয়সী সুস্মিতার কি হলো?

৪৭ বছর বয়সী সুস্মিতা সেন ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘কয়েক দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে। স্টেন্ট পরানো হয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো— আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময় মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সকলকে ধন্যবাদ।’

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) ইনস্টাগ্রাম পোস্ট এসব তথ্য জানিয়েছেন সুস্মিতা সেন নিজেই।

‘নিজের হৃদয়কে সবসময় খুশি রাখা প্রয়োজন, সেই সঙ্গে মনে সাহস থাকাটাও খুব জরুরি। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালো খবরটি জানানোর জন্য এই পোস্ট করেছি। সবকিছু ঠিক আছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমি প্রস্তুত। সবার জন্য ভালোবাসা।’ বলেন সুস্মিতা সেন।

প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সুস্মিতা সেনের পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com