বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, পিতার কাঁধে সন্তানের লাশ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের লাশ দাপন সম্পন্ন হয়েছে৷ সকালে নিহতদের নিজ গ্রামে জানাযা শেষে দাফন কারা হয়৷

গতকাল বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আনা হয় চার জনের মৃত দেহ৷ সকালে তাঁদের নিজ নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক মিলন (৩৮)। নিহত ব্যক্তিদের সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়।

সকাল ৯টায় দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মোহাম্মদ রাজু জানাযা করিমুল্লাহ হাইস্কুল মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এবং একই উপজেলার জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোঃ মোস্তফা কামাল পুফেল জানাযা নিয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়ার ইসমাইলের লাশ সকাল দশটায় বাড়ীর সামনে জানাযা শেষে ধাফন করা হয় । এছাড়াও সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেনের লাশ ধাফন করা হলেও ১০ বছরের শিশু নাদিমের লাশ দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com