বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন লেগে যায়। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। বিস্ফোরণের ফলে ৭তলা ফ্লোরের পাকা দেওয়াল ভেঙে উড়িয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দের কারণে কারখানার নিচতলা মেইন গেইটের পাকা দেওয়াল ও গেইট ভেঙে ঢাকা সিলেট মহাসড়কের উপরে পড়ে যায়। দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

কারখানার শ্রমিক আলামিন, ইয়াসমিন, মনির হোসেন, কামাল মিয়াসহ আরও কয়েকজন জানায়, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। শুক্রবার কারখানাটি বন্ধ থাকে। শুক্রবার কারখানায় কোন শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানার এইচ আর এডমিন মাহবুবুর রহমান বলেন, কারখানার ৭তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজা জানালা বন্ধ ছিল। কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়াল এসে রাস্তায় পড়ায় যানচলাচলে ব্যাঘাত ঘটে। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com