বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চান মোমেন

শিগগিরই বাস্ত্যুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিতে সাহায্য করার জন্য জি টোয়েন্টি সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

দিল্লিতে বৃহস্পতিবার জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান সমগ্র অঞ্চলজুড়ে বিশাল নিরাপত্তা সমস্যা তৈরি করছে। তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে উগ্রবাদের প্রশিক্ষণ নিচ্ছে।

এ সময় সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com