বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মহিলা লীগ সভানেত্রীর সনদ নিয়ে যা বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা কি আমি জানি না। ওরা মনে করে ওরা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে বুদ্ধিদিপ্তি বাংলাদেশকে আটকে দেওয়া। আর এ অগ্রসর ঠেকাতে হলে শেখ হাসিনাকে আটকাতে হবে তার দলকে আটকাতে হবে। আর এটা করতে কি করতে হবে মিথ্যা অপপ্রচার ছড়াতে হবে। যার একটা অপপ্রচারের শিকার হচ্ছে এখানে মহিলা লীগের সভানেত্রী শিরিন আপা।

তিনি আরো বলেন, উনার নাকি মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সনদ কখন বাতিল করা হয়? যখন কেউ সনদ পায়। উনি তো সনদই পায়নি বাতিল হলো কিভাবে? ধরেন কেউ মেট্রিক পরীক্ষাই দেয়নি তাহলে তার সার্টিফিকেট বাতিল হয় কিভাবে? উনি কোর্টে গেছেন এটা উনার ব্যাপার, সেটা ভিন্ন সাবজেক্ট। এই যে বড় বড় জাতীয় পত্রিকা এসব নিউজ কেন করছেন, কারণ শিরিন আপার মতো মানুষরা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন এবং মুক্ত চিন্তা করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তিনি তো মানুষ গড়ার হাতিয়ার। যোগ্যতা না থাকলে কি তোলারাম কলেজ, মহিলা কলেজ, হরগঙ্গা কলেজ, গাজীপুর কলেজের প্রিন্সিপাল হতে পারেন? তাহলে কাকে খাট করার চেষ্টা করছেন। উনারা আটকাতে চান, উনারা অপপ্রচার করছেন। একই অপপ্রচার দেখেছি ৭৪ সালে।

শামীম ওসমান বলেন, ১৯৭৪ সালের একটি ছবি সবাই দেখেছেন। বাসন্তীকে জাল দিয়ে জড়িয়ে বলেছিল খাদ্য নেই। একটা শাড়ির দাম সেসময় ছিল ৫০ টাকা আর জাল হাজার টাকা। জাতির পিতা যখন তার বাড়িতে গেলেন তিনি দেখলেন বাসন্তী একজন মানসিক ভারসাম্যহীন নারী। সেই সুযোগ নিয়েই সেদিন তার গায়ে জাল জড়িয়ে বলা হয়েছিল খাওয়ার পয়সা নেই।

তিনি বলেন, আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম’। আমার মনে হয় আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত-পা বাঁধা। নাহলে জনগণের কাছে যদি ভালোভাবে বিচার দেই জনগণ তাদের কাছে কীভাবে পৌঁছাবে জানা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com