বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বর্ণাঢ্য আয়োজনে বিটিআইয়ের ৪০ বছর পূর্তি উদযাপন

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) তাদের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্ণ করল। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে সাফল্যের সঙ্গে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।বিটিআই তাদের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে ৩ ও ৪ মার্চ দুই দিনব্যাপী ‘স্পোর্টি অ্যাট ফরটি’ শীর্ষক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। বিটিআই সেলিব্রেশন পয়েন্টে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, বিটিআই’র সিইও, সিওও ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন দ্যা আপকামিং ইনফ্লেশন’ শীর্ষক প্যানেল ডিসকাশনে আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ও খ্যাতনামা সাংবাদিক গোলাম মোর্তোজা।প্যানেল ডিসকাশনটি মডারেট করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। উক্ত প্যানেল ডিসকাশনে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির ওপর করোনাভাইরাস অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিনিয়োগের ধরনে কেমন পরিবর্তন আসা উচিত তা নিয়ে আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com