বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি নির্বাচনে না গেলে আ.লীগ অস্তিত্ব সংকটে পড়বে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সরকারের কেউ কেউ বলছেন, এ নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপির জন্য তাদের কত দরদ। বিএনপি নির্বাচনে না গেলে কে সংকটে পড়বে সেটা দেখার বিষয়। বিএনপি যদি নির্বাচনে না যায়, তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে।’

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শাহবাগ থানা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বেগম খালেদা জিয়াসহ কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আয়োজিত পূর্বঘোষিত গণপদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তারা গণপদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পুরানা পল্টন, বিজয় নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

‘নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।’- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘‘বিএনপি কখনোই অস্তিত্ব সংকটে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো দেশ ও বিএনপিকে ধ্বংস করার জন্য। কিন্তু বিএনপি টিকে থাকল। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারেনি। বিএনপি অস্তিত্ব সংকটে কখনো ছিল না, আজও নেই, আগামীতেও কখনো থাকবে না। বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের যারা লুটপাট করেছেন, তাদের টিকিটিরও দেখা মিলবে না। এ জন্য সরকার সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চান না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট মার্টেম করা কাটাছেঁড়া সংবিধানের মধ্য দিয়ে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। যে সংবিধান বহাল ছিল, সে সংবিধানের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। সংসদে কাটাছেঁড়া করে আওয়ামী লীগ যে সংবিধান কায়েম করেছে, ওই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল জামায়াত। জামায়াতের লেজ ধরে আওয়ামী লীগ বলেছিল, এ মুহূর্তে দরকার, তত্তাবধায়ক সরকার। তারা আরও স্লোগান দিয়েছে, ভোট চোরদের অধীনে তারা নির্বাচনে যাবে না। এগুলো আওয়ামী লীগেরই দাবি ছিল। আমাদের (বিএনপির) দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। ছলচাতুরি, বাকচাতুরি, গলাবাজি করে দেশের মানুষকে ঠকানো যাবে, কিন্তু চিরদিনের জন্য ঠেকানো যাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ দল। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, ততদিন দেশ শান্তিতে ছিল। আওয়ামী লীগ আসার পর দেশটা অশান্তিতে ভরে গেল। লুটপাট, চুরি, ডাকাতি, টাকা পাচার, ডলার পাচার, মানুষ পাচার সবকিছু দিয়ে দেশটা আজকে অশান্তিতে ভরে গেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘দেশে সবকিছুর দাম বেড়ে গেছে। শুধু কমে গেছে মানুষের দাম। মানুষের কোনো দাম নেই এখন এ দেশে। মানুষ যখন নিজের দামের দাবি করতে আসে, তখন এ সরকারের বন্দুক থেকে বুলেট ফুটে, গ্রেপ্তার হয়, মানুষ মারা যায়। এ দাবিগুলো তুললেই বিএনপিকে ষড়যন্ত্রকারী দল বলাসহ নানা কথা বলা হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব সবুজ, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমিন তুহিনসহ শাহবাগ থানা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com