বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডেঙ্গু আক্রান্ত আটজন হাসপাতালে ভর্তি

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে পাঁচজন ঢাকার মধ্যে এবং তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৬৬ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একইসময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত রোগী ৭২৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৩৮২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com