বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুবিতে ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর দুই নেতাকে বহিষ্কার

সোমবার(০৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সালমান চৌধুরী হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আরও বলা হয়, পরে তাদের প্রদত্ত কারণ গ্রহণযোগ্য না হওয়ায় প্রশাসনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাময়িক বহিষ্কার করা হল।

এ বিষয়ে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. আমিরুল বলেন, এটা বহিষ্কারাদেশ সাময়িকের জন্য। তবে এটা কতদিন অব্যাহত থাকবে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ০১ ফেব্রুয়ারি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এনায়েত ও সালমানের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা, অছাত্রসুলভ আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করার অভিযোগ আনা হয়। এসব কারণে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে ২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com