বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকারের ব্যর্থতায় বারবার বিস্ফোরণ ঘটছে : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনা শুধু গতকালকেই নয়, আরো অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই, কারণ জনগণের তারা প্রতিনিধি নয়। এ সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়। তাদের উস্কানিতে তাদের গুণ্ডাপাণ্ডা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

বুধবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সমাবেশ করতে দেয় না, আমাদেরকে মিটিং করতে দেয় না। কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত, আজ হোক বা কাল হোক এ দেশে গণঅভ্যুত্থান হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলংকা যদি পারে, বাংলাদেশে শিগগিরই সেদিন আসবে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, তারিকুল ইসলাম মধু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com