শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইতিবাচক সাড়া দিচ্ছে না মিয়ানমার, আলজাজিরাকে প্রধানমন্ত্রী

মিয়ানমারে হত্যা-নিপীড়নের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের ফাঁকে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সমস্যাসহ বেশ কিছু বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।

আলজাজিরার সাংবাদিক নিক ক্লার্কের নেওয়া সাক্ষাৎকারটির সংক্ষিপ্ত একটি অংশ ইউটিউব চ্যানেলে প্রচার করেছে সংবাদমাধ্যমটি। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি আগামী শনিবার সম্প্রচার করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও পরিস্থিতির বিষয়ে নিক ক্লার্কের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন শুরু হলে তারা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয়। সেখানে তখন অনেক কিছুই ঘটেছে। এটা আমাদের খুব খারাপ লেগেছিল। এরপর আমরা সীমান্ত খুলে দিয়ে তাদের আসতে দিই। পাশাপাশি আমরা মানবিক কারণে তাদের সবার জন্য আশ্রয় ও চিকিৎসা দিই। ক্যাম্পের পরিবেশ খুব ভালো নয়। তবে আগুনের ঘটনাটি অতি সাম্প্রতিক।’

শেখ হাসিনা আরো বলেন, বর্তমানে পরিস্থিতি খুবই কঠিন। কারণ সারা বিশ্বের মনোযোগ এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দেশটির উদ্বাস্তুদের দিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com