শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বপনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২১

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সামনে মেহেদী হাসান স্বপনের চাচাতো ভাই ইত্তেহাদ লিংকন বলেন, ‘ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেছি, কোথাও স্বপনকে পাইনি। আমরা নিশ্চিত তাকে এখানেই পাওয়া যাবে। কারণ ঘটনার সময় তিনি ভবনেই ছিলেন৷’ স্বপন ওই ভবনের বেসমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার। তাদের দাবির প্রেক্ষিতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া ভবন থেকে মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ীর বজরা এলাকায়। ঘটনাটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বিস্ফোরিত ভবনে আজ আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়।

গত মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এরপর বুধবার আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলে। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। আজ দুপুরে আরেকটি মরদেহ উদ্ধার হওয়ায় এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com