বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস

গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার মেহেদী হাসান স্বপনকে তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহের ওজন বেশি হওয়ায় দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।

মেহেদী হাসান স্বপনের স্বজন স্যানিটারি ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মরদেহটি শনাক্ত করেন। তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com