বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : ধসে পড়া ঠেকাতে কাজ চলছে ভবনে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির ধসে পড়া ঠেকাতে কাজ চলছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কাজ চলছে এখানে। আজ শুক্রবার সকালে ভবনের ক্ষতিগ্রস্ত নয় কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেওয়া হয়। বিশেষ করে ভবনটির  ক্ষতিগ্রস্ত সামনের অংশের কলামগুলোর পাশের পাইপগুলোতে ওই ঠেকনা স্থাপন করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, সকাল ১১টা পর্যন্ত মোট ৬টি স্টিলের পাইপ দিয়ে কলামগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত ওই পাইপ দেওয়া হয়েছে। পাইপগুলোকে মাইল্ড স্টিল বা এমএস পাইপ বলে। একেকটি পাইপের আয়তন ৬ ইঞ্চি জানিয়ে সংশ্লিষ্টরা জানান, পাইপগুলো লম্বায় ২০ ফুট। প্রয়োজন অনুযায়ী কেটে পাইপ বসানো হয়েছে।

এর আগের দিন সন্ধ্যার দিকে ওই পাইপগুলো ঘটনাস্থলে নেওয়া হয়। এরপর রাত পৌনে ১০টার দিকে পাইপ বসানোর কাজ শুরু করেন রাজউকের কর্মীরা। সারা রাত পাইপ বসানোর কাজ করা হয়।

এর আগেই বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কলামের পাশে স্টিলের পাইপ বসানোর পাশাপাশি বেইসমেন্টে জমে যাওয়া পানি সেচ দিয়ে অপসারণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সূত্র বলছে, উদ্ধার অভিযান শেষ হয়েছে আগেই। এরই মধ্যে ভবনটির সামনের অংশের রাস্তা যান চলাচলের জন্য অনেকটাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com