বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কোনো সমস্যা ছাড়াই এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

কোনো সমস্যা ছাড়াই এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এবার পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য জোরালো কমিটি হয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা প্রশ্ন তৈরি করেছেন এবং ডিজিটাল মাধ্যমে ট্র্যাকিং করে প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।

আজ শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। যদিও এখন করোনা সেভাবে নেই। এখানে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, বিশৃঙ্খলা হয়নি।

তিনি বলেন, একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। আজ পরীক্ষায় বেশি অংশগ্রহণ বলে দেয় মেয়েরা এগিয়ে যাচ্ছে। পরীক্ষায়ও মেয়েরা বেশি পাস করছে। আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগেও মেয়েরা সবচেয়ে বেশি ৬০ থেকে ৭০ শতাংশ নিয়োগপ্রাপ্ত হয়েছে।

উল্লেখ্য, এবার কলা ভবনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও ভেন্যুতে ২০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এ বছর ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com