বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, চিনি ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, বেগম খালেদা জিয়ারসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে মানববন্ধনে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধনে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আসছেন দলে দলে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে ছোট-ছোট মিছিল নিয়ে আসেন। এসময় খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলছেন তারা।

দেখা গেছে, মানববন্ধনকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই কর্মসূচি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গীব্রিজ)-বিমানবন্দর- যমুনা ফিউচার পার্ক- বাড্ডা-রামপুরা- আবুল হোটেল- মালিবাগ রেলগেইট পর্যন্ত এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেইট- মৌচাক- শান্তিনগর- কাকরাইল- নয়াপল্টন- ফকিরাপুল- আরামবাগ- মতিঝিল শাপলাচত্বর- ইত্তেফাক মোড়- টিকাটুলী- যাত্রাবাড়ী পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সারাদেশে সব জেলা ও মহানগরীতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

এই কর্মসূচি বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ব্যতীত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্যরা নিজ-নিজ জেলা ও মহানগরীতে অংশগ্রহণ করছেন বলেও কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com