বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দৌলতপুরে মানববন্ধন করল আওয়ামী লীগ

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামায়াত এর নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন করলো দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ।

দৌলতপুর উপজেলা সড়কের উপজেলা বাজারে আজ শনিবার বেলা ১ টার দিকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশা, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা চেয়ারম্যান ও য়ুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন, আওয়ামীলীগ নেতা হাসানুল আশকার হাসু, টিপু নেওয়াজ, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, মহিউল ইসলাম মহি, নইমুদ্দিন সেন্টু,বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, আব্দুস সোবহান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক ধারায় আন্দোলন করতে ব্যার্থ হয়ে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে বলে বক্তাগণ উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com