মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে: বিসিক

গাজীপুরে শনিবার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ১০দিন ব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এ মেলার উদ্বাধন করেছেন।

এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এতে বক্তব্য রাখেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব ড. মো. আলমগীর হোসেন, গাজীপুর বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন উড়ায়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিসিকের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব ড. মো. আলমগীর হোসেন, বিসিক থেকেই বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছে। তিনি চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে বলেছেন। তিনি বলেন, উদ্যোক্তাদের দেশ প্রেম, ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে।

বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৫০টি স্টল বসেছে। ১০দিন ব্যাপী এ মেলা শেষ হবে ২০ মার্চ।

গাজীপুরের জেলা প্রশাসক বলেন, আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের উৎপাদিত পণ্য অনলাইন প্লাটফরম তৈরি করে দেশের চাহিদা মেটায়ে রপ্তানীও করা সম্ভব। তাই তিনি দেশের বিভিন্ন স্থানে মেলাসহ অনলাইন মার্কেট তৈরির আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com