শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শুক্রবার (১০ মার্চ) রাত ৯টায় উপজেলার সরকারি ইস্পাহানী কলেজ প্রাঙ্গণে মঞ্চস্থ হয়। এতে উত্তরকাল সংস্কৃতি সংসদের সভাপতি আফতাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কামরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, আলতাফ হোসেন বিপ্লব, আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহাবুদ্দিন শাহা, সহসভাপতি শফিউল আজম খান বারকু, নাসিম হোসেন অপু, যুগ্ম সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক শেখ শাহাদাত শাহা, সদস্য মিন্টু হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রিয়াজুর ইসলাম, সদস্য জসিম উদ্দিন, সোলাইমান জামান, মোখলেছুর রহমান, সাইদ উদ্দিন, শফিকুল ইসলাম প্রমুখ।
নাট্যাচার্য সেলিম আল দীন ‘বাসন’ নাটক নির্মাণের মধ্যদিয়ে স্বজাত ইতিহাস ও ঐতিহ্য রক্ষার দায়বদ্ধতার প্রতি ইঙ্গিত দিয়েছেন। ‘বাসন’ নাটকের প্রেক্ষাপটে দেখা যায় একটি বাসন হয়ে ওঠে পরিবার ও গ্রামের ঐতিহ্যের স্মারক। দিনের পর দিন পরিবারের সদস্যরা তাদের ভালবাসায় রক্ষা করে বাসনটিকে। পরদাদা, দাদা, বাবা, সন্তান এই চার বংশ পরম্পরায় ব্যবহৃত বাসনটি পরিবারের নানা গৌরবময় সাক্ষ্যবহন করে। বাসনটি উত্তর প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ কেননা এই বাসনে খাবার খেতেন ছদুরুদ্দীন। যিনি ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বীরযোদ্ধা। একদিন শুহুরে একজন রাজনীতিবিদ গ্রামে এসে তার ক্ষমতাবলে আয়ত্ত করতে চায় বাসনটি। নানা দ্বন্দ্ব সংঘাতের ঘটনাপ্রবাহে পরিবারের এক সদস্য আত্মাহুতি মাধ্যমে হলেও বাসনটিকে রক্ষা করে। বর্তমান সময়েও নানা ঐতিহাসিক নিদর্শনও ব্যক্তিগত বা রাজনৈতিক থাবায় আক্রান্ত। কিন্তু চাইলেই কি সব করায়ত্ব করা যায়? যেখানে মানুষের আবেগ মিশে থাকে সেটি শেষ পর্যন্ত রক্ষা করে সাধারণ মানুষ। এই বিষয়টিই নাটকে তুলে ধরা হয়েছে।