মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদক গ্রহণ করলেন মেজর (অব.) মোহাম্মদ আলী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেনের হাত থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদক গ্রহণ করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ানম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

রোববার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন তিনি। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেয়া হয়। এর আগে একই অবদানের তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ২০১৭ ও ২০২২ এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ২০১৬, ২০১৭ ও ২০২২ নির্বাচিত হোন।

উল্লেখ্য যে, দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য ভূমিকা, প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সমগ্রী বিতরণসহ নানান অবদান রেখেছেন মেজর (অব.) মোহাম্মদ আলী। এর পাশাপাশি, প্রাকমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জাতীয় সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষকরণ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় সমরাস্ত্র প্রদর্শন পরিদর্শনের ব্যবস্থা করেন মোহাম্মদ আলী। এ কার্যক্রম উপজেলার কোমলমতি শিশুদের মেধার বিকাশ, দেশপ্রেম তৈরি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে শক্তিশালী ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com