মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফখরুল চোখে অন্ধকার দেখছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দৌঁড়াতে দৌঁড়াতে থেমে গেছে। তারা এখন কোথায় যাবে? তাদের অবস্থা এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন চোখে অন্ধকার দেখছেন।

তিনি বলেন, বিএনপিতে আর কেউ ফিরতে চায় না। ধানের শীষ, পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ।

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলে আজ দেশে এত উন্নয়ন। বিএনপির বড় জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় পুড়ে দিনের আরাম, আর রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেলের জ্বালা। মানুষের চোখ জুড়ে যায় শেখ হাসিনার উন্নয়ন দেখে। আর বিএনপির জ্বালা বাড়ে, বুকের জ্বালা, অন্তরে জ্বালা।

তিনি বলেন, খেলা হবে, জোরদার খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার খেলা হবে। তবে আন্দোলন দেখে মনে হয় তেমন খেলতে হবে না। বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা।

তিনি আরও বলেন, বিএনপির শক্তি কমেছে। কিন্তু মুখের বিষ কমেনি। তাদের নেতাদের বক্তব্য আরও উগ্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com