রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চিকিৎকের টে‌বি‌লে কুকুর, ছবি ভাইরাল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীদের বিছানা এবং চিকিৎসকের টেবিলের ওপর কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তি জানান, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করান তিনি। রাত ১টার দিকে বিশেষ প্রয়োজনে নার্সদের কক্ষের দরজা বন্ধ থাকায় জরুরি বিভাগে যান। তিনি দেখেন জরুরি বিভাগেও কোনো নার্স কিংবা চিকিৎসক নেই। ওই ব্যক্তি আরও জানান, রোগীদের বিছানায় দুটি কুকুর এবং চিকিৎসকের টেবিলে একটি কুকুর শুয়ে আছে। পরে সেই দৃশ্যের ছবি তাঁর মোবাইলে তুলে রাখেন। পরে তাঁর রোগী সুস্থ হলে বাড়ি গিয়ে ছবিটি বন্ধুদের দেখালে তাঁরা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

এদিকে ওই ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। উপ‌জেলা প্রশাসন রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ কেউ বিশ্বাস কর‌তে পার‌ছেন না। কেউ বল‌ছেন এ‌ডিট করা কেউ বল‌ছেন সুপার এ‌ডিট করা। শুধু তা-ই নয়, বিষয়টি খতিয়ে দেখে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোপা চৌধুরী বলেন, সোমবার সকাল ৯টায় সি‌ভিল সার্জন এ‌সে তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে দি‌য়ে‌ছেন। ওই সময় যারা ডিউ‌টি‌তে ছি‌লেন তা‌দের কা‌ছে ব‌্যাখ‌্যা চাওয়া হ‌য়ে‌ছে‌। তদন্ত রি‌পোট পে‌লে বি‌ধি অনুযায়ী ব‌্যাবস্থা নেওয়া হ‌বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন দৈ‌নিক যায়যায়‌দিন পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে ছবিগুলো কখন তোলা হয়েছে তা খতিয়ে দেখতে। এ ছাড়াও ওই সময় কারা দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।’

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে দেখতে হবে পরে বলতে হবে। এখন কিছু বলা যাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com