মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আ.লীগ ভয় পায় : মির্জা ফখরুল

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ সম্পূর্ণভাবে সরকারের দ্বারা সংগঠিত, পূর্বপরিকল্পিত এবং চলমান গণতান্ত্রিক আন্দোলন যখন গণবিষ্ফোরণের দিকে যাবার উপক্রম তখন জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে এ ধরনের একটা জলসার অনুমতি দেয়া, যেসব বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে আগে থেকেই সেগুলোতে সাদা ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা এসবই প্রমাণ করে এ ঘটনা পূর্বপরিকল্পিত এবং সরকারকেই এর দায় নিতে হবে।

আজ সোমবার সকালে শহরের কালীবাড়িতে বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এ ঘটনায় সরকারের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন এ ঘটনার সাথে সাথে কোনো রকম নিরপেক্ষ তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ ঘটনা বিএনপি ঘটিয়েছে। বিএনপি নেতৃ ব্যারিস্টার রুমিন ফারহানা ও হারুনুর রশীদের ফেক আইডি বানিয়ে ও ব্যবহার করে সরকার এ দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করেছে বলে বিএনপি মহাসচিব অভিযোগ করেন। এটা তাদের উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর পুরনো অভ্যেস।

তিনি সরকারের ভূমিকাকে ৪৭ এর দাঙ্গার উপর নির্মিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নিহালানীর একটা সিনেমার কাহিনীর সাথে তুলনা করেন।

নির্দলীয় তত্বাবধায়ক সরকার অনির্বাচিত ও গণবিচ্ছিন্ন এবং তা এখন বাংলাদেশের আইনবিরোধী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করেন, তখন ওবায়দুল কাদের সাহেব কোথায় ছিলেন, যখন আওয়ামী লীগ এই তত্বাবধায়ক সরকারের দাবিতেই ১৭৩ দিন হরতাল করেছিলেন এবং লগি বৈঠা দিয়ে মানুষ খুন করেছিলেন? মির্জা ফখরুল বলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এটা দেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে কারণ সেভাবে নির্বাচন হলে তাদের কারো জামানত থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com