মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের কাশিমপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান।

জানাগেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ওয়েবসাইট, হাসপাতাল সফটওয়্যার ও কেপিজে ঢাকা জার্নাল অব মেডিকেল সায়েন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও মো. তৌফিক বিন ইসমাইল।

অনুষ্ঠানে স্নাতক সমাপনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়া কেপিজে হেলথকেয়ার ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর এমেরিটাস দাতো ডা. লোকমান সাইম।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতাল এলাকার নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com