মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মা মূল্যবোধের শিক্ষা দিয়েছেন: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মা জানতেন, বাবার প্রতি আঘাত আসতে পারে এবং একাধিকবার বাবাকে হত্যা চেষ্টাও করা হয়েছে; মা সেটা বুঝতে পেরেছিলেন। বাবার জীবনে সেই দুঃস্বপ্ন যেন বাস্তবে পরিণত না হয় সে জন্য তিনি সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতেন; ভয়ে ভয়ে চলতেন। তিনি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় এমএ পরীক্ষা দিয়েছিলেন।

বুধবার (১৫ মার্চ) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-মুজিব বাহিনীর স্রষ্টা-বিশিষ্ট সাংবাদিক-কলামনিস্ট শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বননী কবরস্থানে যুবলীগের শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়ে মায়ের সঙ্গে স্মৃতিকথা বলেন তিনি।

তিনি বলেন, মা বরিশালের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। আমার নানা আব্দুর রব সেরনিয়াবাত। বরিশাল বিভাগসহ সারাদেশের মানুষ তাকে একজন অত্যন্ত সৎ রাজনীতিবিদ হিসেবে চিনতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন তারা তাদের বাকি জীবনে অত্যন্ত কষ্ট নিয়ে কাটিয়েছেন। ছাত্র বয়সে রাজনীতি করেছেন, বরিশাল মহিলা কলেজের জিএস ছিলেন। কিন্তু মায়ের কোনো লোভ লালসা ছিল না। বিয়ের পরে সংসারে মনোযোগ দিয়েছেন। তিনি মানুষকে ভালবাসা আর মূল্যবোধের শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, রাতে যে গান শুনিয়ে তিনি আমাদেরকে ঘুম পাড়াতেন সেটাও ছিল মানবতার গান। একদিন বড় হলে তোমরা মানুষের মত মানুষ হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, মায়ের সাথে আমাদের স্মৃতি এতটুকুই। আমরা চেষ্টা করছি মানুষের মত মানুষ হওয়ার, দুঃখী মানুষের পাশে থাকার।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আমার বয়সী অনেকেরই মা আছে, তারা মা বলে ডাকে, মায়ের সেবা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু আমরা তো মায়ের সেবা করার সুযোগ পাচ্ছি না। ইচ্ছে করে মায়ের সেবা করতে, মাকে ভালবাসতে, মায়ের কাছে যেতে। আমরা সে সুযোগ পাইনি। আজকে মানবাধিকারের কথা বলে অনেকে। আসলে ব্যাপারটা অবান্তর ও হাস্যকর মনে হয়।

পরশ বলেন, যারা মানবাধিকারের কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পঁচাত্তরে আমাদের কোনো অধিকার ছিল না। কী দোষ ছিল বেবি খালার, কী দোষ ছিল আরিফ মামার, কী দোষ ছিল শেখ রাসেলের, কী দোষ ছিল আমার মায়ের। আমরা তো সেই অধিকার কোন দিনও পাইনি। জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাচিয়ে দিয়ে ছিলেন বলে ২১ বছর পর গুলি-বারুদ-বোমা-হত্যাচেষ্টা, নেতা-কর্মীদের হত্যা, তাদের ওপর অত্যাচার-জুলুমের পরেও ক্ষমতায় এসে বিচারের পথ সুগম করেন তিনি। তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা ১৫ আগস্টের বিচার পেয়েছি। ন্যায় পরায়ণতার প্রতীক জননেত্রী শেখ হাসিনা, তার সাহসী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ আরজু মণি সেরনিয়াবাতের জন্য দোয়া চাই। দোয়া চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সে দিনের অন্যান্য শহীদের জন্য। সেই সাথে পঁচাত্তরের খুনিদের প্রতি তীব্র ঘৃণা জানাই।

তিনি আরও বলেন, আসুন আমরা সচেতন হই, আমরা ঐক্যবদ্ধ হই। সেই পঁচাত্তরের ঘাতক খুনিরা আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মোঃ জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক, ডা: হেলাল উদ্দিন, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোঃ মহি উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ আবদুল হাই, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্যসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com